মাঝে মাঝে ঝিনুকের মতো খুলে যায় স্মৃতির ঝুলি একাকিত্ব বিষণ্নতার মাঝে করি আত্মসমর্পন, সময়ের ভাঁজে ভাঁজে সজ্জিত সুপ্ত সোনালি প্রীতি হাতড়ে বেড়াই নিজের অজান্তে, নিষ্পাপ কোমল স্মৃতি।
হায় ! কোথায় আমার বিগত জীবনের নিষ্কলঙ্ক দিন ছোট্ট চোখে দেখা নতুন নতুন বিশাল ভূবন, ভেসে উঠে ক্ষণে ক্ষণে মনের জানালায় বাদুড়-ঝোলা করে ডাকি আয় ফিরে আয় একবার, একবারের তরে।
যায় দিন বাড়ে ঋণ এখন শুধু সময়ের অপচয় সময়ের বাস্তবতায় প্রতিদিন ডুবে যাই দুঃখের সাগরে, ফুলের মতো নিষ্পাপ, রংধনুর রঙ্গিন স্বর্ণ সময় মহা-কাল স্রোতস্বিনী জগন্ময়।
হাহাকার ভরা স্বপ্ন বেদনাময় দুঃসময় দাঁড়াই কোথা হাসি খুশি ভরা প্রাণময় যেমন ছিল সেদিন, এখন ঘুম থেকে জেগে ফেলি দীর্ঘ নিঃশ্বাস কোথা পাই একদন্ড শান্তি, করি এপাশ ওপাশ।
জীবনের প্রয়োজন সময় স্রোত ক্রমে শক্ত করেছে কোমল দিনগুলো পাথরের মতো, আজ খুঁজি অস্থির সময়ে হৃদয় মাখানো বৈভব কোথায় আমার সেই নিষ্পাপ কোমল শৈশব !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
জীবনের প্রয়োজন সময় স্রোত ক্রমে শক্ত করেছে
কোমল দিনগুলো পাথরের মতো,
আজ খুঁজি অস্থির সময়ে হৃদয় মাখানো বৈভব
কোথায় আমার সেই নিষ্পাপ কোমল শৈশব ! - ... দারুন দারুন উপমায় অসম্ভব সুন্দর একটা কবিতা পড়লাম ... অনেক অনেক ভালো লাগলো ভাইয়া কবিতা ... আর আপনার নিয়মিত উপস্থিতিতেও খুব খুশি হলাম ... আশাকরি আবার আগের মতই নিয়মিত পাব আপনাকে ... ধন্যবাদ ও সালাম
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।